০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় ভারতীয় অবৈধ চিংড়ির রেনুসহ ট্রাক জব্দ

Oplus_131072

কুমিল্লার সদর উপজেলায় ভারতীয় অবৈধ চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ মে) ভোর রাতে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় রেনুসহ এই ট্রাকটিকে জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর নামক স্থানে মালিক বিহীন ১টি ট্রাকসহ ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল জব্দে বিজিবি তৎপর রয়েছে।

ডিএস../

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুমিল্লায় ভারতীয় অবৈধ চিংড়ির রেনুসহ ট্রাক জব্দ

প্রকাশিত : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫