০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন এসে তাঁর ওপর হামলা করেন। তাঁরা নায়েব আলীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান। প্রতিবেশীরা বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নায়েব আলীর বোনের জমি কিনেছেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ডিএস..

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

প্রকাশিত : ০৫:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫