০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে আহতরা হলেন আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯), তাদের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালীর চাম্বল থেকে শহরমুখি একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ডিএস./.

ট্যাগ :
জনপ্রিয়

আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১২:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫