০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফেনী সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

ফেনী ছাগলনাইয়ার মথুয়া সীমান্তে ১৩ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহলের সময় মথুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী-৪ বিজিবি জানায়, সকালে সীমান্তের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শিশুসহ ১৩ জন নাগরিককে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছে। আজ রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস দিয়ে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরে হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশ-ইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় তাদের মথুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করে। আটককৃত সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

ফেনী বিজিবির সিও লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধারকৃতদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।এর আগে গত ২২মে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩৯ জন নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। তাদের প্রত্যেককে তাদের নিজ এলাকায় হস্তান্তর করা।

ডিএস,.

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফেনী সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

প্রকাশিত : ০১:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫