০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে হীণ ষড়যন্ত্র চলছে: জয়নাল আবেদীন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে হীণ ষড়যন্ত্র চলছে। বার বার নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই ডিসেম্বরেই নির্বাচন দিয়ে যে দলই ক্ষমতায় আসুক সে দলের সংসদের হাতে ক্ষমতা দেয়ার দাবি জানান।

রোববার (১জুন) সকাল ১১ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া অনির্বাচিত সরকারের কাজ নয়। যেগুলো এ সরকারের করনীয় নয় এদেশের জনগন তা কখনো গ্রহণ করবে না।

কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন,আব্দুর রহিম সাজু সহ আরও অনেকে। আলোচনা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে হীণ ষড়যন্ত্র চলছে: জয়নাল আবেদীন ফারুক

প্রকাশিত : ০৫:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫