০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় সেনাবাহিনীর ইউনিফর্মসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা নগরীর রানিরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত সারে ১১ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত ৩ গজ ইউনিফর্ম কাপড়সহ দেশীয় অস্ত্র সন্দেহজনক অবৈধ সামগ্রী এবং মাদক উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মালামাল সমূহের মধ্যে রয়েছে- ইয়াবা, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, চাপাতি, কুড়াল, বড় ছুরি, কাঁচি, কাটিং প্লাস, সিসিটিভি ডিভিআর, সেলাই রেঞ্জ, বাটুল (লোহার বস্তু), গাঁজা, ছুরি, সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়।

অভিযানে আটককৃতরা হলেন- বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, আদর্শ সদর উপজেলার চম্পকনগড় (সাতড়া) এলাকার হানিফ মিয়ার ছেলে ফরিদ, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কবির উদ্দিনের ছেলে তুহিন।

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষার পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাং এর চার সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুমিল্লায় সেনাবাহিনীর ইউনিফর্মসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

প্রকাশিত : ১২:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫