০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কুমিল্লা দিয়ে ভারতে পাচারকালে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ী আটক

কুমিল্লা নগরীর সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল এলাকার ফোরকান উদ্দীন (৩৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত ফোরকান উদ্দীনকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লা দিয়ে ভারতে পাচারকালে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫