নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় ও গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজে।
শনিবার (১৪জুন) সকালে নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, আমি পর পর দুই বার রায়পুরা উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। কতিপয় স্বার্থন্বেসী মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছে। তিনি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও যত্নশীল হওয়ার অনুরোধ করেন তিনি।
এসময় রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপি সদস্য ইফতিখার আহম্মেদ ভূইয়া ইতু, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম. মোজাম্মেল হক চেয়ারম্যান, সহ সভাপতি এম ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./




















