১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হলে গ্রুপিং ছাড়তে হবে এবং ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই- আলহাজ্ব ইদ্রিস মিয়া

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার একটি কমিনিউটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। এসময় তিনি বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার মোট ৬টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। তাই গ্রুপিং ছেড়ে সবাইকে একই মঞ্চে আসার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি বলেন (চট্টগ্রাম ১৫) আসনটি এবারে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম শুরু করার আহবান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম এবং উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী,নেছার আহমেদ, জেলা বিএনপির সদস্য সাহাদাত সুমন, মনজুর আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল হাসেম, এডভোকেট এহসানুল হক,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ,জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ডিএস,./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হলে গ্রুপিং ছাড়তে হবে এবং ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই- আলহাজ্ব ইদ্রিস মিয়া

প্রকাশিত : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫