০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

আখাউড়ায় ছেলের কাপড় ইস্ত্রী করতে গিয়ে মায়ের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কাপড় ইস্ত্রী করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তরপাড়ায় এ বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে।নিহত শিল্পী বেগম ওই এলাকার ইরাক প্রবাসী মোঃ জলফু মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর অংশ হিসেবে ছেলে ওয়াসিমের জন্য তার মা শিল্পী বেগম বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে নিজ ঘরে কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় হঠাৎ তিনি অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

বিদ্যুৎপৃষ্টের পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অতঃপর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আখাউড়ায় ছেলের কাপড় ইস্ত্রী করতে গিয়ে মায়ের করুণ মৃত্যু

প্রকাশিত : ০৬:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫