১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ

গতকাল ১৮ জুন ২০২৫ খ্রি. বুধবার দিবাগত রাত ১০.ঘটিকায় নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলাধীন চাঁদপুর নৌ থানার অফিসার ও ফোর্স স্থানীয় লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে, যার মূল্য ৮০ (আশি) হাজার টাকা ।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার এসআই বিলাল আল আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ এর পল্টুনের ওপর সন্দেহভাজন লোকদের তল্লাশী করাকালে আসামী মোঃ আবু নাসির (৩০) এর হেফাজতে থাকা স্কচটেপ দ্বারা মোড়ানো কাঁধ ব্যাগ হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা ও উল্লিখিত আসামীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই ব্যাপারে আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৫১, তাং-১৯ জুন ২০২৫ খ্রি. মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় মামলা রুজু হয়। ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আজ থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ পুলিশ

প্রকাশিত : ০২:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫