০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার ,রুপন দে, উপ-সহকারি কৃষি অফিসার জয়নাল আবেদীন,উপ-সহকারি কৃষি অফিসার নুর মোহাম্মদ সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়,শিক্ষা প্রতিষ্ঠানে, বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর স্টল সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

প্রকাশিত : ০৪:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫