১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রায়পুরায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় কৃষি উন্নয়ন ও ফলের পরিচিতি, ফল গাছ রোপনে উদ্বুদ্ধ করণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সজীব, উপজেলা উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আমিনুর রহমান, আইসিটি অফিসার তুষার ভট্টাচার্য্যসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

“দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্য সামনে রেখে মেলাটিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, গবেষক, ফলচাষি এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।
প্রদর্শনীতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টাসহ প্রায় ৬০ জাতের ফল স্টলে রয়েছে।

উপজেলা কৃষি অফিসার জানান, “ফল আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মেলা কৃষকদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক ফলচাষ প্রযুক্তির সঙ্গে পরিচিত করে। মেলা শেষ হবে তৃতীয় দিন শনিবার।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

রায়পুরায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫