০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মহাদেবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার খড়হাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, সকালে খড়হাটি এলাকার একটি ফাঁকা স্থানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় নিহত নারীর নাকে রক্তের দাগ ও গলায় ওড়না পেঁচানো ছিল এবং সেখানে আঘাতের চিহ্নও দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মহাদেবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫