০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় দেশীয় অস্ত্র,এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকিসহ ২ জন আটক

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় আর্মি ক্যাম্পের নেতৃত্বে পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২১ জুন) রাতে সেনাবাহিনী নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ধারণা করা হচ্ছে, আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।

আটককৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে । রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

তাদেরকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।

স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুমিল্লায় দেশীয় অস্ত্র,এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকিসহ ২ জন আটক

প্রকাশিত : ০৪:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫