দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে, টাঙ্গাইল সদর উপজেলাকে একটি আদর্শিক টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা এই টাঙ্গাইলে হবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদ আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./




















