০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

২১ দফা দাবিতে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট ও সড়ক পথ অবরোধ

‎দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত বিভিন্ন সংকটের প্রতিকার না পেয়ে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

‎রবিবার (২২ জুন) সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগে রেলগেট ও সড়ক পথ অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধা, নতুন বিভাগ সংযোজন, বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা।

‎এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ২১ দফা দাবি না মানে উত্থাপন করে আন্দোলনের ডাক দিয়েছেন।

‎আল মাহামুদ আসাদ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো দলের বা গোষ্ঠীর নয়, এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই কলেজে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ। ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

‎কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

২১ দফা দাবিতে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট ও সড়ক পথ অবরোধ

প্রকাশিত : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫