ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি ও পুলিশ পরিদর্শক পর্যায়ে রদবদল হয়েছে।রোববার (২২ জুন) রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়।পাশাপাশি ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।
তাঁরা হলেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেন পুলিশ পরির্দশক সদর কোর্ট , সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক কে পুলিশ পরিদর্শক (ডিএসবি) বদলি করা হয়েছে।
এদিকে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। আর নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী কে।
নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসান জামিল খানকে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ওবায়দুর রহমান তাদের রদবদল ও বদলীর বিষয়টি সোমবার (২৩ জুন) সকালে নিশ্চিত করে বলেন, তাদের প্রত্যেকেই জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি জানান ।
ডিএস./




















