০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

অবৈধ সম্পদ অর্জনে সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুদকে দুর্নীতির মামলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার দুদক প্রধান কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দুদক সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে মুহা. জিয়াউর রহমান অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়া তাঁর নামের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টাকা জমা এবং ৪ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা উত্তোলন করা হয়।

এদিকে জিয়াউর রহমানের স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধেও ৫২ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক বলছে, তাঁর নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

অবৈধ সম্পদ অর্জনে সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুদকে দুর্নীতির মামলা

প্রকাশিত : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫