০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শোভাযাত্রা এবং পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং পরিবেশ উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক সাঈদ আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান,, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান,জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক পান্না বালা,এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএর প্রতিষ্ঠাদাতা, উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, বিএফ এফ নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির,

জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়।‌ এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য প্লাস্টিককে দায়ী করে বলেন, বর্তমান সময়ে প্লাস্টিক জনিত দূষণ পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে।ফলে দিনের পর দিন পরিবেশ বিপর্যয় হচ্ছে।

এ থেকে আমাদের শহর ও পরিবেশকে রক্ষা করতে হবে।প্লাস্টিকজনিত দূষণ রোধে আমাদের সকলকে দায়িত্বশীল হয়ে পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।ফরিদপুর পৌরসভা ও এসডিসির উদ্যোগে পলিথিন থেকে থেকে ডিজেল উৎপাদনের উদ্যোগ নেয়া হচ্ছে।তবে বর্তমানে যা চাহিদার তুলনায় অপ্রতুল। বক্তারা বলেন আমাদের পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে ।এবং পলিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। অথবা ‌এর বিকল্প ব্যগ সকলের কাছে সহজলভ্য করে তুলতে হবে।

উন্নত দেশগুলোতে শিল্প কারখানায় বিষাক্ত গ্যাস উৎপন্ন হওয়ার কারণে ওজন স্তর ধ্বংস হচ্ছে যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে।

বক্তারা বলেন গাছপালা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগানোর ব্যাপার উদ্বুদ্ধ করতে হবে।”এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শিশু কিশোরদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫