জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, আখ্যা দিয়ে জামালপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: আনিসুজ্জামান গামার অপসারণের দাবিতে পিপি’র অফিস কক্ষে তালা দিয়েছে জেলা বার ও আইনজীবী ফোরাম।বুধবার (২৫ জুন) দুপুরে জেলা দায়রা জজ আদালত ভবনের পিপি’র কক্ষে প্রতিকি তালাবদ্ধ করেন।
পরে জেলা জজ কোর্ট চত্বরে জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আব্দুল হাই, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট জামির হাসান তাপস, অ্যাডভোকেট মোবারক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা, জেলা জজ আদালতের পিপি আনিসুজ্জামান গামা ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তার বিষয়ে কেন্দ্রীয়ভাবে অভিযোগ দেওয়ার পরেও কেন্দ্র থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অনতিবিলম্বে তাকে অপসারণের দাবি জানান। এর আগে জেলা জজ আদালতের ৫০ জন সরকারি আইন কর্মকর্তা তার বিরুদ্ধে অনাস্থা দেন।
ডিএস./




















