০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই চাল ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাদের অধিকার সংরক্ষনে কাজ করা সংগঠন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম ও অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬জুন) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অনন্দবাজার এলাকায় বিভিন্ন চালের পাইকারী দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর যুক্তিযুক্ত প্রশ্নের মুখে মেসার্স আলহাজ্জ শামীম ট্রেডার্স এবং মোশারফ ট্রেডার্স নামে দুইটি চাউলের প্রতিষ্ঠানে বর্ধিত মূল্যে চাউল বিক্রয়, ক্রয়, সংগ্রহের কোন প্রমাণ ভ্রাম্যমান আদালতকে উপস্থাপন করতে পারেনি। তাছাড়া কী পরিমা চাল কতদিন মজুদ, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মও পরিলক্ষিত হয়।

এ প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স আলহাজ্জ শামীম ট্রেডার্সকে ৩০,০০০/- টাকা ও মোশারফ ট্রডার্সকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা যা মোট আদায়ে সর্বমোট ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় সকল ব্যাবসায়ীকে ন্যায্যমূল্যে চাল ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই চাল ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫