০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি ১৭ শিক্ষার্থী

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৭ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এ ঘটনায় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা যায়, জামালপুর শহরের দড়ি পাড়ায় বেসরকারিভাবে কয়েক বছর থেকে পরিচালিত হয়ে আসছে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজ। মাধ্যমিক স্কুলের রেজিস্ট্রেশন থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার অনুমতি না থাকায় জেলার বিভিন্ন কলেজ থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম।

পরীক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বাবদ অর্থ নিলেও পরীক্ষার আগে প্রবেশপত্র সরবরাহ করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় সকাল থেকে অবস্থান নিয়ে আন্দোলন করেছে ওই কলেজে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবক’রা। এ বিষয়ে জানতে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সাথে যোগযোগ করার জন্য কলেজে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা তাসলিম জানান, কোন শিক্ষার্থী বা অভিভাবক আমাদেরকে কিছু জানায়নি। তবে প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড  কলেজ পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছরে জেলায় ৫২ টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

ডিএস../

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি ১৭ শিক্ষার্থী

প্রকাশিত : ০৫:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫