০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামের সাপের কামড়ে মো:শাকিল (২৬) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

জানা জায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কাজকর্ম শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা বিষাক্ত সাপ শাকিলকে কামড় দেয়।

পরিবারের সদস্যরা জানায়, সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পায়ে বাঁধ দেওয়া হয়। পরে স্থানীয় এক কবিরাজের পরামর্শে পায়ের বাঁধ খুলে দেওয়া হলে, অল্প সময়েই বিষ শরীরে ছড়িয়ে পড়ে। এতে শাকিলের শরীরে জ্বালা-পোড়া ও ছটফটানি শুরু হয়।

পরবর্তীতে স্থানীয় যুবক ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সোনারগাঁয়ে সাপের কামড়ে অটোচালকের মৃত্যু

প্রকাশিত : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫