০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১০ টা থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক শওকত হাসান বুলবুলের সভাপতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট খাদেমুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন সম্পূর্ণ করা হচ্ছে। তার নির্দেশনায় জেলায় সকল উপজেলা পর্যায় ওয়ার্ড ইউনিয়ন পৌর উপজেলার সকল ইউনিটের নেতা নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে গোপন মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের মাধ্যমেই দলকে সু সংঘটিত করা হচ্ছে। যারা দুর্দিনে ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, জেল জুলুম অত্যাচারে একটি রাতও শান্তিতে বাড়ি থাকতে পারেনি তাদেরকেই বিএনপি মূল্যায়ন করছে আগে। বক্তারা আরো বলেন, বিএনপিতে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর স্থান নেই। বিএনপি জনগণের দল, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। নেতাকর্মীদের বলেন, আপনারা নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলে দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে দুটি পদে গোপন ব্যারোটের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪৯১ জন ভোটার তারা তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছে। ভোট শুরু হয়েছে বিকেল সাড়ে তিনটা থেকে বিরতিহীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজের পাঁচটি বুতে ২১ টি ওয়ার্ডের ভোট গ্রহণ চলে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণন চলছিল।

ডিএস../

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত : ০৪:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫