১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ মো. আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (২৭ জুন) দিনগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক আরিফ সদর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৮ জুন) সকালে সদর ক্যাম্প কমান্ডারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তার কাছ থেকে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি ইয়াবা ট্যাবলেট, এক পুড়িয়া গাঁজা ও একটি বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আরিফকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

প্রকাশিত : ০১:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫