দুদকের মামলায় সোহাগ পাটোয়ারী নামে আরো এক প্রতারককে গ্রেফতার হয়েছে। একদিনের ব্যবধানে মোট ৫ প্রতারক গ্রেফতার হলো।গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়।
ইতোমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। পুলিশ সুপার পদমর্যাদার কর্মরত একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ র্যা ব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রতারক চক্রটিকে সনাক্ত করে চক্রের মূলহোতা সেলিমসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
দুদক প্রতারকচক্রের এর আগে গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:মো: সেলিম (৪০)মো: তরিকুল ইসলাম (৪০)মো: আতিক (৩৮)মো: আব্দুল হাই সোহাগ (৩৫)সোহাগ পাটোয়ারী (৪০) গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি sony digital hd ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইলসেট, মোট ২৩টি সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ দীর্ঘ দিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম পরিচয় ও ছবি হোয়াটসআ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। উক্ত চক্রটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা (রমনা মডেল থানা মামলা নং – ২১, তারিখ: ২৯/০৬/২০২৫) দায়ের করা হয়েছে।
ডিএস./.




















