জামালপুরে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলা মিলনায়তনে নারী পক্ষের ব্যানারে নারীর এগিয়ে চলা প্রকল্পের তরুন নারী নেতা ও তরঙ্গ মহিলা কল্যান সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নারীপক্ষের নির্বাহী পরিচালক লিপি রোজারিও সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার শামীম ইফতেখার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সল মো: আতিক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নারীনেত্রী শামীমা খান, সাজেদা পারভিন ঝিনুক, সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ বিভিন্ন নারী দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় নারীর এগিয়ে চলা প্রকল্পের কার্যক্রম ২০২১ সালে জামালপুর সদর উপজেলায় শুরু হয়ে ২০২৫ সালের জুলাইয়ে শেষ হবে। এই প্রকল্পে নারীদের সুরক্ষা, নারী নির্যাতন, বাল্য বিয়ে, নারীর অধিকার আদায় কার্যক্রমে যুক্ত হওয়ার পর তরুণ নারী নেতা ও তাদের পরিবারের নিজ নিজ এলাকায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক নারীদের জীবন যাপনের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নারীদের সুরক্ষা, অধিকার বাস্তবায়নে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও সভায় নারী দলের নেত্রীরা বক্তব্য রাখেন।
ডিএস./




















