০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে আনুমানিক ৭-৮ বছরের এক অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়ন থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর লাশটি উদ্ধার করা হয়।

এলাকার লোকজন জানান, সকালে পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা । এরপর নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, এখন পর্যন্ত শিশুটির কোন পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুপুরে লাশটিকে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছেন বলে তিনি জানান।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫