০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

জামালপুরে সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আমাদের পাথালিয়া ফেইসবুক গ্রুপ ও পাথালিয়া গ্রামবাসীর আয়োজনে পৌর এলাকার পাথালিয়া গজপাড়া বাঁধের মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবী জামালপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পাথালিয়া ছাতার মোড় থেকে গুচ্ছ গ্রাম পর্যন্ত কাঁচা সড়কটি খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী হওয়ায় এই অঞ্চলের বসবাসরত কয়েক হাজার মানুষ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছে।

বিশেষ করে এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পরেছে।

পাশাপাশি এই গ্রামের পরে বিস্তীর্ণ চরাঅঞ্চলে উৎপাদিত কৃষি পন্য সঠিক সময়ে বাজারজাত করনে বাধাগ্রস্ত হচ্ছে। তাই জন দুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকাকরনে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয় আবু তালেব চান এর সভাপতিত্বে ও রাসেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম বুলবুল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সাংবাদিক মোহাম্মদ আলী, এস কে সাদী রাসেলসহ অন্যান্যরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী

প্রকাশিত : ০৫:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫