০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখেফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভা সহ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন।

সভায় বক্তব্য রাখেন ‌ফরিদপুরের সিভিল সার্জন মোঃ মাহমুদুল হাসান, ফরিদপুর পুলিশ পুলিশ পরিদর্শক ক্রাইম অ্যান্ড অপস্, মাসুদ রানা, মোঃ শামসুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সাঈদ আনোয়ার এ সময় অন্যান্য সরকারি বেসরকারি পর্যায় কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তারা বলেন আমাদের বেঁচে থাকার জন্য‌ বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে। আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারিনা।

বক্তারা বলেন টেকসই উন্নয়নের জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বক্তারা সকলকে বৃক্ষ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন এবং তা পরিচর্যা করার জন্য আহ্বান জানান। একই সাথে বাসা বাড়িতে আঙ্গিনায় ফলের শাকসবজি চারা লাগানোর জন্য আহ্বান জানানো হয়।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে ‌ বৃক্ষ মেলার সামনে এসে উপস্থিত হয়। এখানে মেলা উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা হয় পরে ‌বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‌ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫