সীতাকুণ্ডে পাহাড়ের ভেতর থেকে আবুল হোসেন (৬৭) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাপাড়ার পাহাড়ের ভেতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন হাটহাজারীর দেওয়ান নগর এলাকার নজু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনাইছড়ি পাহাড়ে এক বৃদ্ধের লাশ দেখাতে পায় স্থানীয় কাঠুরিয়ারা। পরে তারা পুলিশকে সংবাদ দিলে লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম। প্রথম দিকে বৃদ্ধটির পরিচয় না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে দেওয়া হয়। তার ছেলেরা বাবার ছবি ফেসবুকে দেখে শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, বিকালে ত্রিপুরাপাড়ার স্থানীয় বাসিন্দারা পাহাড়ের ভেতরে লাশটি দেখতে পান। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএস./




















