০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে ভেজাল ও অবৈধ খাদ্য গুদামে যৌথবাহিনী অভিযান

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত।

গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে উৎপাদন, মোড়ক ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ ‘ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফরিদপুরে ভেজাল ও অবৈধ খাদ্য গুদামে যৌথবাহিনী অভিযান

প্রকাশিত : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫