০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কুমিল্লায় স্বাস্থ্য সহকারীরা ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

সারাদেশে একযোগে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলার স্বাস্থ্য সহকারীরা ।
মঙ্গলবার ( ০৮ জুলাই) সকাল ৮টা থেকে ৩ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কায্যালয়ের সামনে ১৪ তম গ্রেড প্রদান,বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ,ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬দফা দাবী ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন, জেলার ১৭টি উপজেলার স্বাস্থ্যসহকারিরা।
এসময়বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, , কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন , সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরী।
বক্তারা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন।
ডিএস./
ট্যাগ :
জনপ্রিয়

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

কুমিল্লায় স্বাস্থ্য সহকারীরা ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

প্রকাশিত : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫