১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে রাবের অভিযানে মদের চালানসহ ট্রাক জব্দ

জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরে বেলটিয়ায় র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার চাঁদগাঁও সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই বিদেশি মদ ও পিকআপটি জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদ ও পিকআপ ভ্যান নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

জামালপুরে রাবের অভিযানে মদের চালানসহ ট্রাক জব্দ

প্রকাশিত : ০৩:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫