১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দাখিল পরীক্ষার ফলে জেলার শীর্ষে মশিপুর সরিষাকোল মাদ্রাসা

শাহজাদপুর প্রতিনিধিঃ শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা।২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। মাদ্রাসার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জনই জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটিকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এসব তথ্য জানা যায়।

অত্র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন,“আমরা সবসময় চেষ্টা করেছি ছাত্র ছাত্রীদের শুধু পাঠ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক, চারিত্রিক ও মানসিক গঠনের দিকেও সমান গুরুত্ব দিতে।”

অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী বলেন, ২০২৫ দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪৪ জন শিক্ষার্থী।মূলত ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।এবং ৪৩ জন উত্তীর্ণ হয়।তার মধ্যে ১০ জনই জিপিএ-৫ পেয়ে জেলার মধ্যে সুনাম বয়ে আনে।ছাত্র ছাত্রীদের প্রতি অভিনন্দন জানাচ্ছি।মাদ্রাসার এই সাফল্যকে ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ইনশাআল্লাহ, আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দাখিল পরীক্ষার ফলে জেলার শীর্ষে মশিপুর সরিষাকোল মাদ্রাসা

প্রকাশিত : ০৫:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫