১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে রোববার রাতে উলিপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।

সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার নগদ টাকা, ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

প্রকাশিত : ০৪:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫