বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ৫ রাস্তার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, কুষ্টিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, “স্বৈরাচারী সরকারের ১৭ বছরের দমন-পীড়নেও আমরা মাথা নত করিনি। ষড়যন্ত্র করে কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পারবে না।”
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন,“এনসিপি এখনো আঁতুড় ঘর থেকে বের হতে পারেনি। এরা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামাত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।”
“আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজকে কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।”
বক্তব্যে তিনি জামায়াতের ৯৬ সালের ষড়যন্ত্রের কথাও স্মরণ করেন এবং সতর্ক করেন, “আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তাহলে জবাব দেয়া হবে।”
সমাবেশটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু।
বিক্ষোভ মিছিলটি শহরের ইসলামীয়া কলেজের সামনে থেকে শুরু হয়ে ৫রাস্তার মোড় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ডিএস./




















