০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা বিওপিকে অবগত করে তারা। আটকদের পরিচয় নিশ্চিত করে বিকেলে সীমান্ত পিলার ৬০/৩৭-আর (পিলার)-এর কাছে শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

প্রকাশিত : ০৫:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫