০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোটা সংস্কার, দেশ থেকে ফ্যাসিস্ট দূর, অনিয়ম, দুর্নীতিসহ নানা বিষয়ে আন্দোলন করতে গিয়ে রাজপথে বুকে তাজা রক্ত দিয়েছে অনেক শহিদ। অনেকেই আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ববরণ করেছে। কেউ সন্তান হারিয়েছে, আবার কেউ বাবা মা হারিয়েছে। ৫ আগস্টের পর ফ্যাসিবাদ সরকার দূর হলেও ফ্যাসিবাদের দোসররা এ দেশে রয়ে গেছে। তারপরও বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তোলা তারপরও বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তোলার আহ্বান।

বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে এ সব কথা বলেন বক্তারা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শহিদরা দেশের স্বার্থে জীবন দিয়েছে। অনেক যোদ্ধা দেশের স্বার্থে পঙ্গুত্ববরণ করেছে। তারপরও এখনও নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। আন্দোলন করে ফ্যাসিস্টদের তারানো হয়েছে, নতুন কোন ফ্যাসিস্টদের জায়গা করে দেয়ার জন্য নয়। নিজেরা যদি অনিয়ম করে থাকি তাহলেও তাদেরও বিচার করার আহ্বান করেন জুলাই যোদ্ধারা।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, শহিদ মারুফের মোছা. মারুফা বেগম, শহিদ আহনাফের বোন সুমি আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, সহমুখ্য পাত্র মাহাথির খান ভাসানী, আন্দোলনকারী প্রেমা সরকার প্রমুখ।

এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫