০৮:১০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকে মামলা

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া তাদের সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুদক-এর প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে নিজের অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, সালমা ওসমান জ্ঞাত আয়ের উৎস ব্যতিরেকে ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকা সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। তার নামে থাকা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।এসব অভিযোগের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া শামীম ওসমান ও সালমা ওসমানের পুত্র ইমতিনান ওসমান ও কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে দুদক।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকে মামলা

প্রকাশিত : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫