০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সোমবার সকাল ১০টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বারের মেলায় মোট ৪৭ টি স্টল অংশ গ্রহণ করেছে। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রকাশিত : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫