০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জারিয়ায় নৌ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদাবাজির অভিযোগে এক নৌ চাঁদাবাজকে নৌ যানসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী।

আটক চাঁদাবাজের নাম শাকিল (৩০)। সে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মো. ওহাব মিয়ার ছেলে। এ সময় চাঁন বাদশা ও ইব্রাহিম নামে আরও দুই চাঁদাবাজ কৌশলে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে ওই যুবককে চাঁদাবাজির কাজে ব্যবহৃত নৌ যানসহ আটক করে স্থানীয় গ্রামবাসী। পরে তাকে আড়ালিয়া ষ্টান্ডে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় তারা।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলাধীন বালুয়াকান্দী ইউনিয়নের মেঘনা নদীর শাখা নদীর নির্মাণধীন আড়ালিয়া-হরিপুর ব্রিজ এলাকায় ইঞ্জিল চালিত ছোট ট্রলারের মাধ্যমে নৌ যান শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। চক্রটির অত্যাচারে অতিষ্ঠ ছিল এ পথে চলাচলকারী নৌ শ্রমিকরা।

স্থানীয় রহিম বাদশা জানান, দীর্ঘদিন যাবৎ এই চক্রটা চাঁদাবাজি করে গ্রামের সাধারণ মানুষের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আজ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি করার সময় একজনকে আটক করলেও আরও দুইজন পালিয়ে যায়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মিছির আলী বলেন, এই চাঁদাবাজদের যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী। আমরা এই চক্রের বাকি সদস্যদের দ্রুত আটকের দাবি জানাই।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ওই যুবককে থানায় নিয়ে আসে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জারিয়ায় নৌ চাঁদাবাজকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

প্রকাশিত : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫