০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ

আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানের স্মরণে ও দেশ গড়ার প্রত্যয়ে তারা এ পদযাত্রা ও সমাবেশ করবে বলে জানা গেছে। এ উপলক্ষে ২৩ জুলাই রাতে দলের কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব কর্মসূচির বিস্তারিত জানান। কুমিল্লা থেকে পদযাত্রা করে ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলা অতিক্রম করে কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন।এর পরদিন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন এবং সকাল ১১টায় শহরের কাউতলী এলাকা থেকে আগাম কর্মসূচি অনুযায়ী পদযাত্রাটি শুরু করবেন।

যা শেষ পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক পেরিয়ে গিয়ে সমাবেশে মিলিত হবে। তারা জানান,উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এতে প্রধান বক্তা হবেন সদস্যসচিব আখতার হোসেন।বিশেষ অতিথি থাকবেন, দলের বিভিন্ন কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। তাছাড়া শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে পদযাত্রা ও সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা এনসিপির সকল কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ তাদের কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

ডিএস./

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ

প্রকাশিত : ০৫:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫