০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় জামালপুরে শোক র‌্যালি

জামালপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন উপলক্ষে পরিচিতি র‌্যালি করেছে বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি। বুধবার (২৩ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভারসিটি এই শোক ও পরিচিতি র‌্যালির আয়োজন করে।

র‌্যালিটি ফৌজদারি মোড় থেকে শহরের প্রধান সড়ক বকুলতলা মোড় প্রদক্ষিণ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। র‌্যালিতে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইস উদ্দিন, প্রক্টর মিনহাজ উদ্দিন, আশরাফুল ইসলাম বুলবুলসহ অন্যান্যরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন, অর্থনীতি, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান, ইইইসহ মোট ৮টি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় জামালপুরে শোক র‌্যালি

প্রকাশিত : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫