১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জুলাই অভ্যুত্থানে শহীদ নওগাঁর ৯ বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস চত্বরে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি।

“নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র আয়োজনে এ কর্মসূচির আওতায় বিভিন্ন শোভাবর্ধক, ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি ও হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, যিনি বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, নওগাঁ থেকে এমন বীর শহীদ পেয়েছি ৯ জন। তাদের স্মরণে ও পরিবেশ সংরক্ষণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে শুধু কর্মসূচির আওতায় গাছ রোপণই নয়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভা বর্ধনের জন্য গাছ লাগানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করতে এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও শহীদদের স্মরণে ও পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত : ০৩:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫