০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

২১ ঘণ্টা পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফেনী জেলার বিলোনিয়া সীমান্ত চেকপোস্টে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় নিহতের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন—ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররফ হোসেন, বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বীরেন্দ্র সিং, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম এবং ভারতের বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে।

পরশুরাম থানার ওসি নুরুল হাকিম জানান, বিএসএফ লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের তারকাঁটা বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফছার নামে তিন বাংলাদেশি। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তারা। গুলিবিদ্ধ ইয়াছিন লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মিল্লাত ও আফছারকে স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।

নিহতরা হলেন-পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত (২০) এবং মনির আহমদের ছেলে মো. ইয়াছিন লিটন (৪৫)। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদের প্রতিবেশী মৃত এয়ার আহমদের ছেলে মো. আফছার (৩০), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএস./

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

২১ ঘণ্টা পর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত : ০৫:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫