১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুরে ২৮ জুলাই পদযাত্রা করবে এনসিপি

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

এতে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান জানান,দেশব্যাপী জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আগামী ২৮ জুলাই জামালপুরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই সন্ধ্যায় জামালপুরে আগমন এবং শহরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রাত্রি যাপন।

২৮ জুলাই সকাল ১১ টায় শহরে পদযাত্রা ও ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মশিউর আমীন শুভ, জাতীয় যুবশক্তি’র যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ জেলার নেতৃবৃন্দ।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

জামালপুরে ২৮ জুলাই পদযাত্রা করবে এনসিপি

প্রকাশিত : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫