১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমিন মিয়ার ছেলে।পুলিশ ও পরিবারের লোকজন জানান, মোস্তফা কামাল কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন।

পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয় সূত্রে তিনি কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। গত রাতে মোস্তফা কামাল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই সড়কে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা তার মাথায় ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্হায় ফেলে পালিয়ে যায়। পরে একজন পথচারী তাকে রক্তাক্ত অবস্হায় সড়কের পাশে পরে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকজনদের খবর দেন।

সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্হলে ছুটে যান। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়ে এক ব্যাবসায়ি নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাসৃহল পরিদর্শন করে এসেছি।

পুরো ঘটনাটির তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী খুন

প্রকাশিত : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫