১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ধামইরহাট সীমান্তে বিএসএফের পুশইন: ১০ বাংলাদেশি আটক

নওগাঁর ধামইরহাটে ১০ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তে পুশইন হওয়া ২ দুই পুরুষ ৮ নারীকে উদ্ধার করে ১৪ বিজিবি।

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৬/৭-এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে। বিষয়টি সকালে নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তারা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।

বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে মহেষপুর নামক স্থানে ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে।

আটক ব্যক্তিদের ভাষ্যমতে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের বোম্বে শহরে গমন করেন। দুইজন পুরুষ রাজমিস্ত্রির কাজ করতেন এবং আটজন নারী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিলেন। ভারতীয় গোপন পুলিশ সংস্থা সিআইডি তাদের আটক করে এবং পরে গত ২৯ জুলাই হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে পত্নীতলা ১৪ বিজিবি জানায়, আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএস./

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ধামইরহাট সীমান্তে বিএসএফের পুশইন: ১০ বাংলাদেশি আটক

প্রকাশিত : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫